বাংলা হেডলাইনস রাজশাহী : আজ মঙ্গলবার সকালে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) ও আইডিইবি’র রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হক, আইডিইবি’র রাজশাহী শাখার উপদেষ্টা মো. তাজুল ইসলাম, সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হোসেন শাহীদ সোহরাওয়ার্দী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাঈদ আহম্মদ সানি, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক মইনুল হকসহ অন্যান্য সদস্য প্রকৌশলীবৃন্দ।
আজ বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিন মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে।
সেদিনের ওই ঘটনা দেশবাসীসহ সমগ্র বিশ্ব স্তম্ভিত হয়েছিল। কারাগারের নিরাপদ আশ্রয়ে জঘন্য ও বর্বরোচিত এই হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে আর একটিও ঘটেনি।