রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা চাচাকে কারাদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা ও চাচাকে ৫ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা সুলতানা জানান, উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের বদরুজ্জামানের মেয়ে (১৩) সপ্তম শ্রেণীর ছাত্রীকে এক সপ্তাহ আগে প্রশাসনের অগোচরে বাল্যবিবাহ দেয়া হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে দেয়ার অপরাধে দুই অভিভাবক কনের মা ও চাচা আব্দুল লতিফকে ৫ দিন করে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

তবে এসময় মেয়ের বাবা পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com