সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

নওগাঁয় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৩৩ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস  নওগাঁ: নওগাঁর মান্দায় সাতবছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল হোসেন উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর মোল্লাপাড়া গ্রামের মৃত মনচাঁনের ছেলে।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত কামাল হোসেন পেশায় একজন সবজি বিক্রেতা। বাড়ি-বাড়ি ফেরি করে সবজি বিক্রি করে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ভিকটিমের বাবা-মা না থাকার সুযোগে বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে সবজি বিক্রেতা কামাল হোসেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে কামাল বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার রাতে কামাল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা নওগাঁ হাসপাতালে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com