বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সাদ্দির মোড় থেকে এ মিছিল শুরু হয়ে জিয়াবাজারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচনে ফলাফল বাতিল ও বিএনপি সহ যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সহকেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে জেলা যুবদল।

কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহ সভাপতি মাসুদ রানা বাবু, খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন টিপু খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, যুগ্ম সাধারন সম্পাদক বেলাল হোসেন সাজু, সদর থানা যুবদলের সভাপতি আব্দুল হামিদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ কে এম তাইজুল ইসলাম সাজু, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এ সময় অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করে জনগনের ব্যালটের অধিকার কেড়ে নিয়েছে। আর বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে বিএনপি ও যুবদলের নেতা কর্মীদের হয়রানি করছে।

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com