বাংলা হেডলাইনস খুলনা: পূর্ব শত্রুতার জের ধরে খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাতটার দিকে কলেজের পাশের মসজিদের সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে অধ্যক্ষ আব্দুল কাদেরের শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকে চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি।