বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ রুবেল হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
সে দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার বারকোনা স্তাবনগর গ্রামের সোলেমানের ছেলে। র্যাব -১২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র্যাব-১২’র উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩৫২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও সিম জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।