বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জ জেলায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়ন পেতে তৎপর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: আসন্ন পৌর নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য মেয়র প্রার্থীরা লবিং শুরু করেছে।

পৌর এলাকায় প্রার্থীরা দোয়া চেয়ে ছবিসহ ব্যানার ও পোষ্টার লাগিয়েছে। সেইসাথে পাড়া মহল্লায় কুশল বিনিময় ও জনসংযোগ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ জেলার ৭টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে।

এর মধ্যে শাহজাদপুর পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে এখানে নির্বাচনী আমেজও পরিলক্ষিত হচ্ছে।

ক্ষমতাশীন দলের সিরাজগঞ্জ পৌরসভার সম্ভাব্য ৭ মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে.এম হোসেন আলী হাসান, বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র সেলিম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ তালুকদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা।

বিএনপি’র সম্ভাব্য ৫ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েস সবুজ, রাশিদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, মুন্সি জাহিদ আলম, যুবদলের নেতা মির্জা আব্দুল জব্বার বাবু।

তবে এ পৌরসভায় অন্য দলের প্রার্থীর এখনও কোন গণসংযোগ দেখা যায়নি।

ক্ষমতাশীন দলের শাহজাদপুর পৌরসভার সম্ভাব্য ৮ মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র হালিমুল হক মিরু, সাবেক মেয়র নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুস্তাক আহমেদ, আব্দুস সালাম বেপারী, তরু লোদী, পৌর আ’লীগ নেতা আমিরুল ইসলাম শাহু, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুর রহিম।

বিএনপি’র সম্ভাব্য ৪ মেয়র প্রার্থর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, পৌর বিএনপির নেতা ইমদাদুল হক নওশাদ, আইয়ুব আলী, রেজাউল ইসলাম রাজা, যুবদল নেতা মাহমুদুল হাসান সজল।

এছাড়া ইসলামী যুব আন্দোলন নেতা মুহাম্মদ ইমরান খন্দকার।

ক্ষমতাশীন দলের তাড়াশ পৌরসভার সম্ভাব্য ৭ মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, সনজিত কর্মকার, রজত ঘোষ, ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবলু শেখ, মৎস্যজীবিলীগ নেতা আরিফুল ইসলাম, যুবলীগ নেতা ফরহাদ আলী বিদ্যুৎ ও মির্জা শামসুল ইসলাম।

বিএনপির সম্ভাব্য ২ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, বিএনপির নেতা আব্দুল বারিক খন্দকার ও যুবদল নেতা মুনসুর রহমান বাচ্চু।

ক্ষমতাশীন দলের বেলকুচি পৌরসভার সম্ভাব্য ৩ মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, আওয়ামীলীগ নেতা বর্তমান মেয়র আশানুর বিশ্বাস, আব্দুল মজিদ খান ও যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজা। এখানে আর কোন দলের সম্ভাব্য প্রার্থীর প্রচার- প্রচারণা এখনও দেখা যায়নি।

ক্ষমতাশীন দলের রায়গঞ্জ পৌরসভার সম্ভাব্য ৪ মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, আওয়ামী লীগ নেতা বর্তমান মেয়র আব্দুল্লাহ আল-পাঠান, আখসারুল আলম খোকন, জুয়েল মাহমুদ, ছাত্রলীগ নেতা এম.এম হাসানুজ্জামান সুলতান।

বিএনপি’র প্রার্থী যুবদল নেতা জাহিদুল ইসলাম ও সাবেক মেয়র মোশারফ হোসেন। এছাড়া এখন পর্যন্ত অন্য কোন দলের প্রার্থীদের প্রচার- প্রচারণাসহ  গণসংযোগ দেখা যায়নি।

ক্ষমতাশীন দলের কাজিপুর পৌরসভার ৩ মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, বর্তমান মেয়র হাজী নিজাম উদ্দিন, আ’লীগ নেতা সাজেদুল করিম, হান্নান তালুকদার, শিক্ষক ফরিদ মাস্টার ও আমিন সরকার।

এখন পর্যন্ত বিএনপিসহ অন্য কোন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়নি।

ক্ষমতাশীন দলের উল্লাপাড়া পৌরসভার ৭ মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, বর্তমান মেয়র এস.এম নজরুল ইসলাম, আ’লীগ নেতা আমিরুল ইসলাম আরজু, মাহবুব সারোয়ার বকুল, জাহিদুজ্জামান কাকন, যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, আরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর আহসান আলী সরকার। এখনও অন্য কোন দলের সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়নি।

এদিকে জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বলেন, জেলায় ৭টি পৌরসভার মধ্যে শাহজাদপুর পৌরসভা বাদে বাকি ৬টি পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর।

বর্তমান মেয়রগণের মেয়াদ ৫ বছর শেষ হতে যাওয়ায় এসব পৌরসভায় আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com