বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মানিকগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীক পেলেন রমজান আলী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৬৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: রমজান আলী।

আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ টি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়।

চুড়ান্ত তালিকায় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: রমজান আলীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা কমিটি দলীয় সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনজন প্রার্থী (গাজী কামরুল হুদা সেলিম, মো: রমজান আলী ও সুলতানুল আজম খান আপেল) এর নাম মনোনীত করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।

কেন্দ্রীয় কমিটি তিন জনের মধ্যে যাচাই-বাছাই করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। এই নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com