বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

নওগাঁয় টেংরা মাছের পিঠে ও লেজে পচন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৬৮ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন. বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর ধামইরহাটে অজ্ঞাত রোগে গুলসা জাতীয় টেংরা মাছে মড়ক লেগেছে, যে কারণে মৎস্যচাষীরা হতাশায় ভুগছেন।

উপজেলার জগদল, ছোট শিবপুর ও ছোট শিবপুর মৌজার পুকুর ঘুরে দেখা গেছে, টেংরা মাছের পিঠে ও লেজের অংশে পচন ধরে খসে পড়ছে। 

জগদল গ্রামের মৎস্যচাষী বোরহান উদ্দিন জানান, রোগের নাম আমরা জানিনা ফিড ব্যাবসায়ীদের পরামর্শে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি, মড়ক থামাতে পারছিনা।

মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিনি, তাঁরাও আমাদের খোঁজ নেননি।

মৎস্যচাষি আরও জানান, ৫ লক্ষাধিক টাকায় ৬ বিঘা পুকুরে ১০ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছি, মাছের মৃত্যু হলে আমারও অর্থনৈতিক মৃত্যু হবে, লোকশান গুনতে হবে প্রায় ৩০ লাখ টাকার মত।

এছাড়াও মৎস্যচাষী শিবরামপুর গ্রামের আব্দুল মালেক জানান, সরকারি লিজ নেয়া পুকুরে ১২লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছি ইতিপুর্বে করোনা তান্ডবে মাছের নিম্নমুখী বাজারে ব্যাপক ক্ষতি হয়েছে। 

এছাড়াও জগদল গ্রামের আমজাদ হোসেন, হরিতকিডাঙ্গা গ্রামের বাচ্চু, মঙ্গলিয়া গ্রামের আমিনুল জানান, আমরা লিজ নেয়া পুকুরে মাছ চাষ করি, মাছের রোগ থেকে রক্ষা না পেলে আমরা পুজিহারা হবো, পথে বসতে হবে আমাদের।

মৎস্যচাষী বাঁচাতে মৎস্য দপ্তরের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।

মাছের মড়ক বিষয়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি দুই মাস ট্রেনিংয়ে থাকার পর সম্প্রতি অফিস করছি, ক্ষতিগ্রস্থ্ কৃষক বোরহান অফিসে এসেছিলেন, মাছগুলিতে পাখনায় পচন রোগ ধরেছে, যা শীতকালীন সময়ে হয়ে থাকে, আমরা সঠিক ঔষুধ লিখে দিয়েছি, তবে রোগের ১৫ দিন দেরি করে আসায় ভুক্তভোগীর ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com