বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া জেলা যুবলীগ জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে শহরে টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুবলীগ নেতা আলহাজ শেখ, অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, আহম্মেদ কবীর মিন্টু, মিথুন ইমরান মিথুন, শরিফুল আলম শিপুল, সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, এরশাদ শেখ, সাব্বির আহম্মেদ স্মরন, জাকারিয়া আদিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে কাজ করছেন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রগতির পথ রুদ্ধ করতে পরাজিত শক্তি চক্রান্ত করছে।
কুচক্রি মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মৌলবাদ জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে। খালেদা জিয়ার পাকিস্তানী ধ্যান ধারণা বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না।