বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের র্যাব -১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ইদ্রিস সেখ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সে পাবনার চাটমোহরউপজেলার মির্জাপুর কলেজপাড়া গ্রামের মৃত ইমাম শেখের ছেলে।
র্যাব -১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে পাবনার চাটমোহর উপজেলার গোপালপুর পৌরসভার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।