শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায়  করোনা প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে  পাঁচশো মাস্ক বিতরন করা হয়েছে। 

শুক্রবার (৪ ডিসেম্বর)  সকাল ১০ টার দিকে জেলা পুলিশের সদর সার্কেলের উদ্যোগে এ র‍্যালি ও মাস্ক বিতরণ করা হয়।  

এসময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. হাবিবুর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

মাস্ক বিতরণকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে আরো সচেতন হতে হবে। 

তাই আজ পুলিশের সদর সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও পাঁচশো সাধারন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধরণের কার্ক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com