বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে এবং এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়া একই ঘটনার প্রতিবাদে সম্মিলিত সাংষ্কৃতিক জোটের উদ্যোগে শনিবার সন্ধা রাতে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্ক্রতির নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাংচুর করে। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে।