রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাসিকের ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার দুপুরে নগর ভবনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা জানান ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান। এরপর কাউন্সিলর ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় অনুষ্ঠানে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন সহ উর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে মধ্যহ্নভোজে অংশ নেন অতিথিবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com