বাংলা হেডলাইনস গাজীপুর: করোনা মহামারীকালে সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবী দিবসে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে এসাইনমেন্টের নামে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। দন্ডিতের নাম মো. কাইয়ুম সরকার।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল জাকী। এসয়ময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।
গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ করোনা মহামারীকালে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবি দিবসে সোমবার সকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে এসাইনমেন্টথর নামে পরীক্ষা নিচ্ছিল।
খবর পেয়ে সত্যতা পাওয়ার পর গাজীপুর সদর উপজেলা ইউএনও সাহেবকে জানানো হয়। পরে ইউএনও ওই কলেজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কলেজ অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।