বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

হাঁস খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৬৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামে হাঁস খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসমত আরা (৩৪)  নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কালু শেখের স্ত্রী। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে মাছ চাষ করছেন স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন প্রামানিক। ওই পুকুরের পানি উপচে পড়ে স্কুলমাঠ ভরে গেছে, সেখানে মাছ পাহারার জন্য বৈদ্যুতিক বাল্ব সংযোগ দেন ওই ইউপি সদস্য। শুক্রবার সন্ধ্যায় ইসমত আরা হাঁস খুঁজতে যায় ওই স্কুল মাঠে। এ সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকালে স্থানীয়রা উল্লেখিত মাঠে ওই গৃহবধূর লাশ দেখতে পায়। পুলিশ দুপুরে

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com