রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৬৭৯ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সকালে শহরের শহীদ খোকন পার্ক থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান। র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা

প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী, মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, মোকবুল হোসেন, আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক, নৌকা বাইচপ্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়। এছাড়া কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোজাম্মেল হক ও পুলিশ কর্মকর্তা নান্নু শেখকে কমিউনিটি পুলিশিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদিকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিশিন্দারা উপশহর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালি শেষে সহ-অধিনায়ক (পুলিশ সপার) আবু সাইমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য

রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, পরিদর্শক সাবের রেজা আহমেদ, আশিকুর রহমান, অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল, এসআই আহসান হাবিব, কনস্টেবল মারুফ হাসান, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com