বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরী ছাত্রলীগের সহ সভাপতি সোহেল মাহমুদ কে দুর্বৃত্তরা গুলি করেছে। গতকাল রাত ১০টার দিকে মহানগরীর খান জাহান আলী থানাধীন মশিয়ালী মাঠে এ ঘটনা ঘটে। এই সময় সোহেল বন্ধুদের নিয়ে গল্প করছিল।পরে রাত ১১টার দিকে সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।খানজাহানআলী থানার এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সে খান জাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার শেখ হুমায়ুন কবিরের পুত্র।