বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

সিরাজগঞ্জে ভিলেজ ভিশনের ছাগল বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সামাজিক সংগঠন ভিলেজ ভিশন শুক্রবার সুবিধা বঞ্চিত পথশিশু, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা অসহায় ২৫ পরিবারের মধ্যে ২৫টি ছাগল বিতরণ করেছে।

তবে বিতরণ করা ছাগল শর্তযুক্ত সুদ মুক্ত ঋণের আওতায় পড়বে বলে সংগঠনটির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

নিম্নেবর্ণিত শর্তানুযায়ী ছাগলগুলো বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।ছাগল থেকে যে কয়টি বাচ্চা হবে তার প্রথম বাচ্চাটি ভিলেজ ভিশনকে ফেরত দিতে হবে। ৩ টি বাচ্চা হলে ১টি, ২টি বাচ্চা হলে ১টি,  ১টি বাচ্চা হলে ১টি। প্রাপ্ত ছাগলটিও ভিলেজ ভিশন শর্তযুক্ত সুদ মুক্ত ঋণ হিসেবে অন্য একজনকে দিতে হবে।

তাড়াশ সরকারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকারের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল করিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শরিফুল ইসলাম ও নাজমুল হক মেহেদীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com