শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

অপহৃত মাদ্রাসা ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার ॥ একজন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৬৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থেকে অপহৃত মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে (১৪) ছয়দিনের মাথায় রোববার সকালে পুলিশ চট্টগ্রামের পাহাড়তলীর একটি বস্তি থেকে উদ্ধার করে। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি শামীম হোসেনকে (২২) গ্রেফতার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, শামীম হোসেন কাহালু উপজেলার ভোলতা দক্ষিণপাড়ার আবদুস সালামের ছেলে। শামীম স্থানীয় বামুজা ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ২১ অক্টোবর ওই ছাত্রী থলপাড়া গ্রামে প্রাইভেট পড়তে যাচ্ছিল। ছাত্রী অন্তারপুকুর বাজারের কাছ পৌঁছলে আসামিরা  তাকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর বাবা কাহালু থানায় শামীম হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরো জানান, গোপনে খবর পেয়ে রোববার সকালে চট্টগ্রামের পাহাড়তলীর একটি বস্তি থেকে ভিকটিম ছাত্রীকে উদ্ধার ও প্রধান আসামি শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com