বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ) উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার ‘র্যাব সেবা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে র্যাব-৫, রাজশাহী।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকায় র্যাবের পক্ষ থেকে ২০০টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
এ সময় র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।