বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

অস্ত্রসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি অবৈধ রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র ও মাদক কারবারিকে আটক করেছে।

র‌্যাব-১ এর আভিযানিক দল শ্রীপুর থানাধীন নয়নপুরে বিদেশী অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ধনুয়ার হাজী সিরাজ মুন্সির বসত বাড়িতে অভিযান চালিয়ে গুলিসহ রিভলবার উদ্ধার করে ।

অভিযানকালে ময়মনসিংহের ভালুকার জামিরদীয়া মাস্টার বাড়ি এলাকার শফি উদ্দিনের ছেলে আল ইমরান(২৫), কক্সবাজার সদর উপজেলার পেশকাপাগার মৃত জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম বাপ্পি(২৯) জিএমপি সদর থানার পশ্চিম জয়দেবপুরের সেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী (৩৫)কে আটক করে।

র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের দখলে থাকা একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি এবং ০৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে কৌশলে মাদকদ্রব্য, ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর ও পার্শ্ববর্তী জেলায় পাইকারি  বিক্রি করছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com