মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

চাকরির দাবিতে আন্দোলনে রাবি ছাত্রলীগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: চাকরির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

সোমবার রাত ৯টায় উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করার ১২ ঘন্টা পর খুলে দিলেও বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসন ভবনে তালা লাগিয়েছে নেতাকর্মীরা। অবরুদ্ধের ১৪ ঘন্টা অতিক্রম হলেও এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন দুটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। প্রশাসন ভবনে ঢুকতে পারছে না কোনো প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে রেজিস্ট্রার দপ্তরের এডহকে জালাল নামের একজন প্রতিবন্ধীর চাকরি নিশ্চিত হলে সন্ধ্যার দিকে অন্য চাকরি প্রত্যাশীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হন।

কিছুক্ষণ অবস্থানের পরে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে ছয় জনের একটি দল উপাচার্যের সঙ্গে দেখা করেন। উপাচার্য তাদের চাকরি নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত না করলে বাহিরে এসে তারা উপাচার্যের ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা জানতে পেরেছি সব ধরণের নিয়োগ বাতিল রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও আজ এডহকে একজনের নিয়োগ দেওয়া হয়েছে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের কেন চাকরি হচ্ছে না। সেটি জানতেই নেতা-কর্মীরা গিয়েছিলেন।’

আন্দোলনকারীদের অন্যতম রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি চিঠি দিয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।

আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের পরিপন্থী।

রাবি উপাচার্য যদি দুর্নীতি করে থাকেন, তাহলে তাকে কেন অপসারণ করা হচ্ছে না ? অপসারণ না করে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে।’ শিক্ষা মন্ত্রণালয় কেন এটা করেছে আমরা তার ব্যাখ্যা দাবি করছি।

তিনি বলেন, উপাচার্য  আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন কিছুক্ষণের মধ্যে। আলোচনায় ইতিবাচক ফলাফল আসলে আমরা সরে যাবো। নাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। প্রায় ৩০ জন চাকরি প্রত্যাশী প্রশাসন ভবনের সামনেই অবস্থান করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আন্দোলনকারীরা দুটো প্রশাসন ভবন তালাবদ্ধ করে রাখার কারণে আপাতত প্রশাসনিক কার্যক্রম  চালানো যাচ্ছে না।

অবরুদ্ধ প্রশাসন ভবনে প্রশাসনিক কার্যক্রম চালানোর বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com