শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বগুড়া চেম্বার অব কমার্স নির্বাচনে মিলন পুনরায় সভাপতি;রাজ ও দুলাল সহ-সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সহ-সভাপতিসহ সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মাসুদুর রহমান মিলন এবং সহ-সভাপতির দু’টি পদে মাফুজুল ইসলাম রাজ ও এনামুল হক দুলাল নির্বাচিত হন।

সোমবার দুপুরে নির্বাচন পরিচলনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আল মাহমুদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

পরিচালকের ৯ পদে নির্বাচিতরা হলেন আবুল কালাম আজাদ, টিএম আলী হায়দার, তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী, গোলাম কিবরিয়া বাহার, অশোক রায়, হাসান আলী আলাল, সাইরুল ইসলাম, পারভেজ হোসেন উজ্জল ও আবু ওবায়দুল হাসান ববি।

জানা গেছে, তফসিল অনুসারে গত ২৭ অক্টোবর সভাপতি ও দুই সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একজন ও সহ-সভাপতি দু’জন মনোনয়ন দাখিল করেন। সকলের মনোনয়ন বৈধ হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটি  প্রতিদ্বন্দ্বী না থাকায় মাসুদুর রহমান মিলনকে পুনরায় সভাপতি ও মাফুজুল ইসলাম রাজ এবং এনামুল হক দুলালকে সহ-সভাপতি ঘোষণা দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com