বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে হবে নতুন কারখানা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৭৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলের ৪০ একর জমিতে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিসিআইসি)।

এ পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাই করা হবে। একই সঙ্গে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও দলিলপত্র প্রস্তুত করার জন্য বিসিআইসির পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। চাওয়া হয়েছে পাঁচ ধরনের তথ্য ও প্রতিবেদন।

বিসিআইসি ও মিল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা নিউজপ্রিন্ট মিলের (কেএনএম) অবশিষ্ট জমি এবং খুলনা হার্ডবোর্ড মিলের (কেএইচবিএম) প্রায় ৪০ একর জমিতে একটি সালফিউরিক এসিড, ফসফরিক এসিড, এলাম প্ল্যান্ট বা পেপার মিল স্থাপন বা অন্য কোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিসিআইসির মহাব্যবস্থাপক শেখর ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক পত্রে নতুন প্রকল্প গ্রহণের জন্য বিভিন্ন দলিলপত্র প্রস্তুত করতে ৫ ধরণের তথ্য এবং প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে।

পাঁচ ধরণের তথ্যের মধ্যে রয়েছে- ডিজিটাল সার্ভে রিপোর্ট, সয়েল টেস্ট রিপোর্ট, ওয়াটার অ্যানালাইসিস রিপোর্ট অব সারফেস ওয়াটার (নদীর পানি) এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার (গভীর নলকূপ), সংলগ্ন নদী ও মংলা পোর্টের নাব্যতা সংক্রান্ত প্রতিবেদন এবং পেপার মিল স্থাপনের জন্য বনায়নের ক্ষেত্রে উপযোগী তৎসংলগ্ন এলাকায় সরকারি খাস জমি থাকলে তার বিস্তারিত বিবরণসহ প্রতিবেদন।

খুলনা নিউজপ্রিন্ট মিলের উপ-মহাব্যবস্থাপক একরাম উল্লাহ খন্দকার জানান, নতুন কারখানা স্থাপনের বিষয়ে বিসিআইসি অত্যন্ত তৎপর। খুলনার উন্নয়নে নতুন কিছু করার লক্ষ্যে উর্দ্ধতন কর্মকর্তারা কাজ করছেন।

খুলনা নিউজপ্রিন্ট মিল ষাটের দশকে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের ভৈরব নদীর তীরে গড়ে ওঠে।

বিগত জোট সরকারের আমলে ২০০২ সালের ৩০ নভেম্বর খালিশপুর নিউজপ্রিন্ট মিলটি সর্বশেষ সাইরেন বাজিয়ে বন্ধ ঘোষণা করা হয়।

অপরদিকে, খুলনা হার্ডবোর্ড মিল দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা। ১৯৬৫ সালে ভৈরব নদের তীরে কারখানাটি কানাডীয় সরকারি সাহায্য সংস্থার সহায়তায় স্থাপিত হয়।

কারখানার প্রধান কাঁচামাল সুন্দরবনে উৎপাদিত কাঁচা সুন্দরী জ্বালানি কাঠ। সর্বশেষ মূলধনের অভাবে এবং কাঁচামাল সঙ্কটের কারণে মিলটির উৎপাদন ২০১৩ সালের ২৬ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com