শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সন্ত্রাসীদের সন্ধান দেওয়ার আহ্বান রাঙ্গামাটি প্রশাসকের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৭৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি প্রশাসন মঙ্গলবার জেলার সকল পেশার মানুষকে সন্ত্রাসীদের সন্ধান দেওয়ার আহ্বান জানিয়ে  সন্ত্রাসীদের আটকের প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসক  এ.কে.এম. মামুনুর রশিদ এক সভায় এই আহ্বান জানিয়ে বলেন সন্ত্রাস যে দলের হউক না কেন তাদের সন্ধান দিন। সন্ত্রাসীদের আটকের ব্যবস্থা করবে প্রশাসন। তিনি বলেন সরকার সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে উন্নয়ন মুলক প্রকল্প হাতে নিয়েছে। সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়নে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

রাজস্থলী উপজেলা মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, হেডম্যান, কারবারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকায় উন্নয়নমুলক কর্মকান্ড, আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবির, রাঙ্গামাটি ডি,জি.এফআই কর্নেল জি,এস, কাপ্তাই ২৩ই বেঙ্গল রেজিমেন্টের টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদউজ্জামান,  কাপ্তাই সার্কেল এ.এস.পি জোনায়েত কাউছার, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৌমিক ইসলাম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,   উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উথান মারমা প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক রাঙ্গামাটি থেকে রাজস্থলী প্রবেশ পথে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ

করেন, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ পরিদর্শন এবং মাদক বিরোধী আলোচনা সভায় যোগ দিয়ে হেডম্যান বিহার পাড়ায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টি.আর কর্মসূচির আওতায় দূর্যোগ-সহনীয় বাসগৃহ ২০১৮-২০১৯ অর্থ বছরের

সাচিউং মারমা ঘর পরিদর্শন শেষে, আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন

এবং উপজেলা ইনোভেশন কার্যক্রমের আওতায় রাজস্থলী উপজেলা পরিষদের ভবনে সি,সি, ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com