বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

খালেদা জিয়ার কারাবন্দির ৩ বছর পূর্তিতে বগুড়ায় বিএনপির সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দির তিন বছর পূর্তিতে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ বিকালে শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে এ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, কেএম খায়রুল বাশার, তাহাউদ্দিন নাহিন, মাফতুন আহম্মেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম, আবু হাসান, নুরে আলম রিগ্যান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। এতে তার জনপ্রিয়তা বেড়েছে। সুযোগ পেলে দেশের জনগণ এ সকল অন্যায়ের জবাব দেবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com