শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অপু নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ মঙ্গলবার বিকেলে এ জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার বড় শিমুল পঞ্চসোনা নামক স্থানে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে অপু নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্তকে এক লক্ষ টাকা  অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ভূমি অফিসের কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com