রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

গাজীপুর সিটির সর্বোচ্চ করদাতা হলেন মেয়র জাহাঙ্গীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: এবার গাজীপুর সিটির সর্বোচ্চ করদাতা হয়েছেন সিটি মেয়র মো: জাহাঙ্গীর আলম।

তিনি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির হাত থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। নগরের জয়দেবপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীগণকে সম্মাননা, সম্মান পত্র ও ট্যাক্স কার্ড প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এই সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।

বিশিষ্ট ব্যবসায়ী স্থানীয় আজকের গাজীপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোবারক হোসেনসহ আরো দুজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত করে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগর মেয়র জাহাঙ্গীর আলম সরকারের প্রতি কর কমানোর দাবি জানিয়ে বলেন, পৃথিবীর অনেক দেশেই খুব সহজে কর ও ভ্যাট দিতে পারে। কিন্তু আমাদের এখানে কর ও ভ্যাট দেয়ার ক্ষেত্রে অনেক ধরণের সিস্টেমের মধ্যে পড়তে হয়।

দেখা যায় সিঙ্গাপুরে ভ্যাট দিচ্ছে শতকরা মাত্র চার পার্সেন্ট। আর আমাদের এখানে একটা হোটেলে গেলে ১৫ পার্সেন্ট ভ্যাট দিতে হয়। এসব ক্ষেত্রে মানুষ কর দেয়া না দেয়া নিয়ে একটা লুকোচুরি করে এবং শতকরা নব্বই ভাগ মানুষ কর না দেয়ার উসিলায় থাকে।

মেয়র জাহাঙ্গীর আলম অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আছেন। তাই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে এটা যেন সহজ ও শতকরা হার কম হয় চেষ্টা করার অনুরোধ করছি।

কর যদি অনলাইন ভিত্তিক ও মোবাইলে সাথে সাথে নেওয়ার ব্যবস্থা করা হয় এবং চার থেকে পাঁচ শতাংশের মধ্যে যদি নির্ধারণ করা হয়, তাহলে মানুষ তা প্রদান করতে আগ্রহী ও অভ্যস্ত হবে।

গাজীপুর অঞ্চলের কর কমিশনার মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার হোসেন সাদাত সরকার সরকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com