বাংলা হেডলাইনস বগুড়া : ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির একতরফা প্রহসনের নির্বাচনের প্রতিবাদে আজ সোমবার বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
দুপুরে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, জাকির হোসেন নবাব, মাশরাফি হিরো, তপন চক্রবর্তী, রুহুল মোমিন তারিক, আবু সুফিয়ান সফিক, সহিদুল ইসলাম দুলু, শুভাশিষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহিন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, রাসেল আহম্মেদ কনক, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। ১৯৯৬ সালের এ দিনে বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকতে চেয়েছিলো।
কিন্তু দেশের জনগণ খালেদা জিয়ার এই চক্রান্ত্র দীর্ঘ আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে প্রতিহত করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ দেশের জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে, সকল প্রতিবন্ধকতা জয় করে উন্নয়ন ও অগ্রগতির ধারা ফিরিয়ে আনে দেশে।