বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাণীনগর আওয়ামী লীগের সভাপতি হেলাল সাধারণ সম্পাদক দুলু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৬ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আনোয়ার হোসেন হেলালকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলালকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির সহ-সভাপতি হলেন, আব্দুল বারেক মোল্লা, ড. ইউনুছ আলী, আনোয়ার হোসেন, আবুল হাসনাত খাঁন হাসান, ফরিদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক হলেন, গোলাম হোসেন আকন্দ (গোল্লা), আব্দুল আরিফ রাঙ্গা, ছাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু ও  আব্দুল খালেককে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। 

এছাড়া সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংসগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com