মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পদ্মায় বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়ে ছুরিকাহত যুবক।। তিন ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর শাহ মখদুম মাজার এলাকায় পদ্মায় বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়ে এক যুবক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার নাম আহসান আলী (২৫)।

এসময় উত্তেজিত জনতা ঘিরে ফেলে তিন ছিনতাইকারীকে আটক করে পিটিয়ে পুলিশ সোপর্দ করেছে। রবিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই যুবক এবং তিন ছিনতাইকারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক তিন ছিনতাইকারী হলো, নগরীর কয়ের দাঁড়া এলাকার রাশেল রানা (১৯), নামিদ মোস্তফা (১৯) ও আলিম ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

তিনি জানান, আহসান নামের ওই যুবক তার বান্ধবিকে নিয়ে শাহ মখদুম মাজারের নিচে পদ্মায় নামে ঘুরতে। এসময় তিন ছিনতাইকারী আহসান ওই তার বান্ধবীকে ঘিরে ফেলে।

তারা আহসানের নিকট প্রথমে ৪০০ টাকা দাবি করে। এরপর আহসান ভয়ে ১০০ টাকা দেয়। কিন্তু ছিনতাইকারীরা যা আছে বের করতে বললে আহসান এর প্রতিবাদ করে।

এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা আহসানকে ছুরিকাঘাত করে। এতে তিনি চিৎকার দিয়ে উঠলে আশেপাশের লোকজন ধাওয়া দিয়ে ঘিরে ফেলে তিন ছিনতাইকারীকে আটক করে। এতে ওই তিন ছিনতাইকারীও আহত হয়।

তবে ছুরিকাঘাতে আহত আহসানের অবস্থা আশঙ্কাজনক।

ওসি আরও জানান, ছিনতাইকারী আহসানের বান্ধবীর নিকট থেকে গলার স্বর্ণের একটি চেনও ছিনতাই করে নেয়। পরে জনতা সেই চেনটিও উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com