শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।  

পুলিশ সুত্রে জানা গেছে,  এস আই ছাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বুধবার রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায়।

এ সময় ১৭১ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস ইয়াবাসহ বাড়ীর মালিক লিটন মিয়া (২৮) ও সুভাষ চন্দ্র রায় (২৭) কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

সুভাষ চন্দ্র রায় একই ইউনিয়নের মধ্য কুটিচন্দ্রখানা গ্রামের ভবেন চন্দ্র রায়ের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে দুই মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। 

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই মাদক চোরাকারবারিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com