বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

সিরাজগঞ্জে ৪টি বিদেশী গরুসহ ২ চোর গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাকুরিয়া গ্রাম থেকে বগুড়ার শেরপুর উপজেলা থেকে চুরি হওয়া চারটি বিদেশি গরু উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- কামারখন্দ উপজেলার পাকুরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩০) ও একই উপজেলার চৌবাড়ি গ্রামের বাদশা সরকার (৫০)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে শেরপুর উপজেলার সীমাবাড়ি গ্রামের গোলাম রহমান সরকারের গোয়ালঘরের তালা ভেঙে চারটি বিদেশি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় গোলাম রহমান বুধবার শেরপুর থানায় মামলা দায়ের করার পর শেরপুর থানা পুলিশ ওই রাতেই আশপাশের জেলার থানাগুলোতে বিশেষ বার্তা মারফত চুরির সংবাদ প্রেরণ করে।

এদিকে এ বার্তা প্রেরণের আগেই কামারখন্দ থানা পুলিশ বুধবার বিকালে শেরপুর থেকে চুরি যাওয়া চারটি গরুসহ উল্লেখিত দুই ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করে।

পরে বৃহস্পতিবার ৪ গরুসহ দুই ব্যক্তিকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় সিরাজগঞ্জের কামারখন্দ থেকে গ্রেফতার হওয়া ওই দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com