শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

হরিরামপুরে জাল জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুরে উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে ৪০০ মিটার চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের নেতৃত্বে কাণ্ঠাপাড়া ইছামতি নদীতে মৎস্য অভয়াশ্রমে অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, কাণ্ঠাপাড়া পুরাতন ইছামতি নদীতে মৎস্য অভয়াশ্রমের ভেতর থেকে ৩০০ মিটার এবং অভয়াশ্রমের পাশে থেকে ১০০ মিটার নিষিদ্ধ ‘চায়না দোয়ারী’ জাল জব্দ করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর ইসলামসহ মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত ‘চায়না দোয়ারী’ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com