বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

ধুনট উপজেলা মহিলা লীগের সভাপতি পদ থেকে পপি রানীকে অব্যাহতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি পপি রানী সাহাকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

তাকে স্থায়ী বহিস্কার করতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়। সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী ও সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরোথী মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি ও কেন্দ্রে পাঠানো চিঠিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, ধুনট উপজেলা মহিলা লীগের সভাপতি পপি রানী সাহা গঠনতান্ত্রিক নিয়মনীতি ভঙ্গ, নিজের ইচ্ছামত সংগঠনের পদপদবীর ক্ষমতা দেখিয়ে বিভিন্ন স্থানে অনৈতিক কার্যকলাপ এবং সংগঠনের নীতিমালা অমান্য করে আসছেন।

তিনি জেলা মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তাকে এ ব্যাপারে বিরত থাকতে বার বার অনুরোধ করা হলেও তিনি তা অবজ্ঞা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

তাই গত ৬ মার্চ বগুড়া জেলা মহিলা লীগের মাসিক সভায় সর্বসম্মতিতে ধুনট উপজেলা মহিলা লীগের সভাপতি পপি রানী সাহাকে সকল প্রকার সাংগঠনিক কার্যকলাপ থেকে সাময়িক অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। আজ থেকে পপি রানী সাহার কোন অনৈতিক কার্যকলাপের দায়ভার জেলা মহিলা লীগ বহন করবে না।

নেতৃবৃন্দ আরো জানান, তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কারে প্রয়োজনীয় নির্দেশ দিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকে অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com