মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

খুলনায় ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ঘুষের টাকাসহ হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা করা হয়।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো: নাজমুল হাসান বলেন, ডুমুরিয়ার উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রনজিত কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করা জন্য ঘুষের দাবি করেছিলেন হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন।

বিষয়টি দুদকে অবগত করেন ডা. রনজিত কুমার নন্দী। বৃহস্পতিবার ঘুষের টাকা নেওয়ার সময় মো. আলমগীর হোসেনকে হাতেনাতে দুদক আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com