বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

টাঙ্গাই‌লে ৪৮ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকা‌রি চাল জব্দ।। আটক ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে কালোবাজারে বিক্রির সময় ৪৮বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকা‌রি চাল জব্দ করেছে কালিহাতী উপজেলা প্রশাসন।

এসময় চাল বি‌ক্রির সা‌থে জ‌ড়িত ৩ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার সকা‌লে উপ‌জেলার নাগবা‌ড়ি ইউনিয়নের আওলাতৈল এলাকার ডিলার ইয়া‌সিন আলীর গোডাউন থে‌কে একটু দুরে দুটো অটোতে ওই চাল উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ মিয়ার বড় ভাইয়ের নামে ডিলারশীপ থাকলেও সবকিছু দেখভাল করেন তিনিই। জিন্নাহ মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেই ডিলারশীপ নিয়ন্ত্রণে রেখেছেন। এর আগেও কালো বাজারে চাল বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল কালোবাজারে বিক্রিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কা‌লিহাতী উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) কামরুল হাসান জানান, সরকা‌রি চাল বিক্রির উদ্দেশ্যে ২টি অটো রিক্সায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবা‌দ পেয়ে সেখানে দ্রুত অভিযান চালানো হয়।

অটো দুটিতে থাকা চালগু‌লো পা‌টের বস্তা থেকে মোটা পলিথিনের বস্তায় তোলা ছিল। গুদামে ৪৮টি খালি চটের ব্যাগ পাওয়া গেছে । পরে গুদাম কর্মকর্তা চালগুলো সরকা‌রি এটা নিশ্চিত করেন।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, অ‌ভিযান চা‌লি‌য়ে ৪৮ বস্তা সরকারি চালসহ তিনজন‌কে আটক করা হ‌য়েছে। ত‌বে ডিলার‌কে পাওয়া যায়‌নি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com