রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

বগুড়া সেনানিবাসে দ্বিতীয় এক্সিম ব্যাংক কাপ গলফ টূর্নামেন্ট

  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার মাঝিড়া সেনানিবাসে ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত দ্বিতীয় এক্সিম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এক্সিম ব্যাংকের সৌজন্যে এ প্রতিযোগিতা শেষে শনিবার রাতে বারী অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রায় ৮৪ জন গলফার অংশ নেন।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

তিনি গলফ টুর্নামেন্টের গুরুত্বারোপ করে এটিকে আরো জনপ্রিয় করার জন্য সকলকে আহবান জানান। একই সাথে এ টুর্নামেন্টকে সকল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

প্রধান অতিথি এ প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। বগুড়া গলফ ক্লাব মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বগুড়া এরিয়ার উর্ধতন সামরিক কর্মকর্তাসহ এক্সিম ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে অতিথি, অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়। এর আগে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com