বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত রফিকুল কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী উপজেলার তেইলানির পার গ্রামের মৃত আনছার মিয়ার ছেলে।
র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকায় তাহমিদ ডায়নামা মটরস এর সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পণ্যবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৯১) তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে নগদ ৪ হাজার ৮’শ টাকা, ১টি মোবাইল ও ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।