শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন

  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : চোর পুলিশ খেলার মত কুড়িগ্রামে পালিত হচ্ছে লকডাউন। আইন শৃংখলা বাহিনীর লোকজনকে দেখলেই বন্ধ করে দেয়া হচ্ছে দোকানের সাটার। আবার মোবাইল টিমের বহর চলে গেলেই সাটার খুলছেন ব্যবসায়ীরা। এরকম ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে কুড়িগ্রামে লকডাউন।

জেলা প্রশাসন বলছে প্রথম দিন লোকজনকে সতর্ক করে দেয়া হচ্ছে। এরপর কঠোর অবস্থানে যাওয়া হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগের জোর প্রচারণা সত্বেও ১৬হাজার ১৭৫জন মানুষ এখনো ডোজ গ্রহণ করেননি।ফলে টার্গেট পূরণ না হওয়ায় আগামি ৮ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ চলমান থাকবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

লকডাউনকে লক্ষ্য করে সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর তোড়জোর লক্ষ্য করা গেলেও দুপুরের পর কিছুটা শিথিল অবস্থা লক্ষ্য করা যায়।

এসময় যত্রতত্র লোক সমাগম, যানবাহন চলাচল ও দোকানপাট খোলা লক্ষ্য করা যায়।

এদিকে সকালে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করার সময় মাস্ক না পরার অপরাধে জেলা শহরে ১১জন ব্যক্তির নামে ১১টি মামলা এবং ১ হাজার ২৫০ টাকা জরিমান আদায় করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম।

তার সঙ্গে ছিলেন সদর উপজেলার স্যানিটারি অফিসার মো. রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।

অপরদিকে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিভাগ শহরের বড় বড় হাট-বাজারগুলোতে হ্যান্ড মাইকের মাধ্যমে সতর্কমূলক বার্তা প্রচারণা করে। দুপুরে সরকারি নিয়ম উপেক্ষা করে যাত্রী নিয়ে দুরপাল্লার বাস চলাচলের অপরাধে শহরের কাঁঠালবাড়ী এলাকা থেকে একটি যাত্রীসহ বাস জব্দ করা হয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসের টিকা সম্পর্কে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, কুড়িগ্রামে প্রাপ্ত ৬০ হাজার ডোজের মধ্যে ৪৩ হাজার ৮২৫জনকে ডোজ প্রদান করা হয়েছে। বর্তমানে ডোজ আছে ১৪ হাজার ৯৯০টি এবং নষ্ট হয়েছে ১ হাজার ১৭৫টি।

প্রথম ডোজ অব্যাহত থাকার পাশাপাশি আগামী ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করা হবে বলে এই শীর্ষ কর্মকর্তা জানান।

লকডাউন পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রথমদিন লোকজনকে সতর্ক করে দেয়া হচ্ছে। আগামীকাল থেকে কঠোরভাবে এটি মানা হবে। অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com