বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

কাপ্তাইয়ের বিস্কুট খাওয়ার প্রলোভনে শিশু ধর্ষণ,ধর্ষক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অপরাধে অমল তালুকদার (২২) নামে একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

কাপ্তাই  এর দোলন্যা মুখ তালুকদার পাড়া থেকে মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিয়ান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার (৫ এপ্রিল) রাতে অভিযুক্ত অমল তালুকদার শিশুটিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা।

তাদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় দিকে অভিযুক্ত অমল তালুকদারকে গ্রেফতার করে কাপ্তাই থানা পুলিশ।

এদিকে ধর্ষক অমল তালুকদারকে মঙ্গলবার (৬ এপ্রিল) রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন পুলিশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com