বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে মাদক কারবারি ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলা ও সলঙ্গা থানা এলাকায় র‍্যাবের পৃথক পৃথক অভিযানে মাদক কারবারি ও ছিনতাইকারীকে জনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড়ের উত্তর পার্শ্বে বাঁশের হাট রেললাইনের পাশে বালির মাঠ থেকে বেলকুচি উপজেলার রাজাপুর দক্ষিণপাড়া গ্রামের মো: আজাহার মন্ডলের ছেলে মো: মাজেদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ এক হাজার টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকার ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে মো: রাসেল সরকার (১৯) নামের এক জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১টি মোটর সাইকেল, ১টি বার্মিজ চাকু ও ১টি লোহার নোস প্লাশ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রাসেল সলঙ্গা থানার চরিয়াশিকা উত্তর পাড়া গ্রামের মো: সাইফুল ইসলাম সরকারের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com