বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : মহামারী করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এর আগে গত ৯ ফেব্রুয়ারী বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন করেন।
এদিকে একই সাথে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
করোনা ভাইরাসের টিকা গ্রহণ শেষে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আমি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছি এবং বর্তমানে সুস্থ আছি। সকলকে করোনা ভাইরাসের টিকা নেয়ার পরামর্শ প্রদান করেন তিনি।