শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় ২৪ ঘন্টায় ১১৯ জন করোনা আক্রান্ত ॥ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার সর্বত্র স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে।

রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১১৯ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ সময় ১৭ জন সুস্থ হলেও শাহীনুর আকন্দ (৫০) নামে এক ব্যক্তি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  (শজিমেক)  হাসপাতালে মারা গেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৭ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষায় করে দু’জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্ত ১১৯ জনের মধ্যে বগুড়া সদরে ১১৪ জন, শেরপুরে দু’জন ও নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুর উপজেলায় একজন করে। এ নিয়ে গত এক বছরে করোনাভাইরাসে আক্রান্ত হলেন, ১০ হাজার ৯০৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন, নয় হাজার ৯২৬ জন।

করোনা আক্রান্ত বগুড়া শহরের জয়পুরপাড়ার শাহীনুর আকন্দ শনিবার বগুড়া শজিমেক হাসপাতালে মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৬৮ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে, ৭১২ জন।

এদিকে বগুড়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়লেও জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমে যাচ্ছে। শহরে টিসিবির পণ্য কিনতে শত শত নারী-পুরুষ ভিড় করছেন। মার্কেটগুলোতে যেন হাট বসেছে। দোকানী ও ক্রেতা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। সকল অনুষ্ঠানে মানুষের উপচেপড়া ভিড়।

সরকারিভাবে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেওয়া হলেও তা অগ্রাহ্য করা হচ্ছে। বগুড়ার কোন মসজিদে ইমাম ও মোয়াজ্জিন মাস্ক ব্যবহার করেন না। তারা মুসল্লিদের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা রেখে নামাজ আদায়েও কিছু বলছেন না। ফলে জুম্মা ও অন্যান্য দিনে গাদাগাদি করে নামাজ আদায় চলছে।

এ ব্যাপারে ইমাম বা মোয়াজ্জিনকে বললে তারা ধর্মের দোহাই ও নানা অজুহাত দেখাচ্ছেন।

বগুড়া জেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি ও বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল কাদের জানান, এ জেলায় সাড়ে সাত হাজারের বেশি মসজিদ আছে। প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ে বলা হলেও তা অমান্য করা হচ্ছে।

তিনি আরো জানান, সোমবার এ ব্যাপারে আবারো সকলকে বলা হবে।

বগুড়ায় করোনাভাইরাস বৃদ্ধি প্রসঙ্গে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, স্বাস্থ্যবিধি মেনে না চলায় এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com