বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে হেরোইনসহ আইনজীবী ও তার দুই সহযোগী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে এক আইনজীবীসহ ৩ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত পৌনে ২টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলমগীর হোসেন এবং তার সহযোগী আসাদুজ্জামান সবুজ ও মোস্তাক হোসেন।

আলমগীর হোসেন পৌর এলাকার কালে প্রফেসর পাড়ার মৃত ওসমান গণির ছেলে। তিনি কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপির দায়িত্বও পালন করেছিলো বলে জানায় পুলিশ।

অপর আসামি আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মূল ফটকের কাছ থেকে এই তিনজনকে মাদক গ্রহণ করা অবস্থায় আটক করা হয়। এদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এদের মধ্যে সবুজ পেশাদার মাদকসেবী। তাকে এর আগেও ইয়াবাসহ গেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আর আলমগীর হোসেন নিজেকে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী দাবি করেছেন।

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, গভীর রাতে হিরোইন সেবন করার সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আলমগীর নামের একজন নিজেকে আইনজীবি দাবি করছিলেন তবে কোন কার্ড দেখাতে পারেন নাই। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com