বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার পালপাড়া গ্রাম থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো পালপাড়া গ্রামের মো: বাবলু শেখের স্ত্রী মোছা: মমতা খাতুন (৪৫) ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো: নজরুল ইসলাম (৪৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।