মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

নাগরপুরে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১৪ দোকানীকে জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাংগাইল প্রতিনিধি: নাগরপুর উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের  আলোকে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখায় রোববার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নিবাহী অফিসার সিফাত -ই-জাহান।

দ্বিতীয় দফা করোনা সংক্রমণে জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সব ধরণের দোকানপাট বন্ধে মাঠ তদারকিতে নেমেছেন নাগরপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

নাগরপুর উপজেলায় লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘন করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৪ জনকে সর্বমোট ৭০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা নিবাহী অফিসার সিফাত -ই- জাহান বলেন, সরকার বুধবার (১৪ এপ্রিল) ভোর ছয়টা থেকে ২১ এপ্রিল রাত বারোটা পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।

নাগরপুরে সঠিক ভাবে যেন লকডাউন পালিত হয় সেই উপলক্ষে উপজেলা প্রশাসন ও নাগরপুর থানা পুলিশের পক্ষ থেকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। বেশির ভাগ দোকানী সরকারের আদেশ মেনে চলছে।

কিছু কিছু দোকানী আদেশ অম্যান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করায় তাদের কে জরিমানা করা হয়। এসময় তিনি যেসব লোক অপ্রয়োজনে ঘর থেকে বাজারে এসেছেন তাদের প্রাথমিকভাবে সতর্ক করে দেন।

এছাড়া যারা শ্রমের তাগিদে ঘর থেকে মাস্ক ছাড়া বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। লকডাউন যথাযথভাবে মেনে চলতে সকলকে ঘরে থাকার আহবান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com