বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জর সদর উপজেলার পশ্চিম গুপির পাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলা সদরের পশ্চিম গুপিরপাড়া গ্রামের মো: কালাচাঁন তালুকদারের ছেলে মো: নাজমুল হোসেন (২২), খলিশাকুড়া গ্রামের মো: আব্দুল জলিল শেখের ছেলে মো: মনিরুজ্জামান (২৩), শাহানগাছা গ্রামের মো: শাহ আলী শেখের ছেলে মো: রুবেল শেখ (২২), মো: আবু সাইদ শেখের ছেলে মো: সাদ্দাম শেখ (২৬) ও মো: বাবলু শেখের ছেলে মো: শাকিল আহম্মেদ (২০)।

র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পশ্চিম গুপির পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ৩ হাজার ৮’শ ৫০ টাকা ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com