বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা রোববার দুপুরে গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামে দরিদ্র কৃষক আরিফের তিন বিঘা জমির বোরো ধান কেটে মাড়াই করে দিয়েছেন।
এতে ওই কৃষক ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
বগুড়া জেলা কৃষক লীগের নেতাকর্মীরা জানান, বাংলাদেশ কৃষক লীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামের কৃষক আরিফ অর্থাভাবে তার জমিতে পেকে যাওয়া ধান ঘরে তুলতে পারছিলেন না। তিনি ঝড়-বৃষ্টিতে ধানগুলো নষ্ট হওয়ার আশংকায় ছিলেন।
বিষয়টি জানতে পেরে রোববার সকালে মাঠে গিয়ে তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেওয়া হয়। এতে কৃষক আরিফ ও তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষক লীগের নেতাকর্মীদের জন্য দোয়া করেন।
জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ক্রান্তিলগ্নে কৃষকের পাশে থাকবে কৃষক লীগের সকল নেতাকর্মী। চলতি বোরো মৌসুমে কৃষকের পাশে থেকে বগুড়ার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে।
ধান কাটামাড়াইয়ের সময় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, সদস্য মাহাফুজার রহমান মাফু, বজলার রহমান বকুল, গাবতলী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক হযরত আলী, সিনিয়র সদস্য শাহানুর আলম, তারেক রহমান, নয়ন চন্দ্র রায়, দুলাল হোসেন দুলু, সাইফুল, অলিউল হক, শাফি, আতিকুর রহমান, সভাপতি সিরাজুল ইসলাম রাঙ্গা, জাহিদুল ইসলাম, মামুন মুন্সি, অর্জুন চন্দ্র, আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।